বিআরটিএকে পাত্তাই দিচ্ছে না বাস মালিকরা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ পিএম

বিআরটিএ’র হুঁশিয়ারি সত্বেও কাউন্টারে এখনও ভাড়ার তালিকা টানায়নি দূরপাল্লার বাসগুলো। সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ বিষয়ে আবারো তাদের সতর্ক করে সোমবার থেকে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এদিকে সড়কপথে যাত্রী চাপ এখনো তেমন একটা নেই। স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন মানুষ।

সায়দাবাদ বাস টার্মিনালে রোববার সকালে ঈদের দুদিন আগে হলেও যাত্রীর চাইতে বাসের সংখ্যাই ছিলো বেশি। তাই নিজ নিজ পরিবহনে যাত্রী টেনে নেবার চেষ্টায় ছিলো পরিবহন শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার সায়দাবাদে যাত্রী চাপ একেবারেই নেই। যাওয়া আসার তেলের টাকা উঠবে কিনা তাই নিয়েই শঙ্কা।

পরিবহন মালিকরা বলছেন, পোশাক কারখানার ছুটি শুরু হলে সোমবার থেকে যাত্রী চাপ বাড়তে পারে।

সায়দাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, আবুল কালাম বলেন, পরশু দিন যে গাড়ি আসছে, সে আর যেতে পারেনি। যেখানে গাড়ি যাওয়ার কতা ছিলো ১২০০, সেখানে গেছে ২৬০টি গাড়ি।

সকাল সাড়ে এগারোটায় সায়দাবাদ টার্মিনাল পরিদর্শনে আসেন বিআরটিএ চেয়ারম্যান। কথা বলেন যাত্রীদের সাথে। কোন বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন। কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কিনা সেটিও তদারকি করেন তিনি।

সড়কে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী এবার কোন ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার।

জ্বালানি তেলের মূল্য কমার পর দূরপাল্লার বাসে নতুন ভাড়া নির্ধারণের পরও যেসব কোম্পানি কাউন্টারে এখনো তালিকা প্রকাশ করেনি তাদেরকে সতর্ক করেছেন তিনি।

আর কোনো কোম্পানি বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বরেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কেএসএইচ
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর