সৈয়দ ওয়ালীউল্লাহর বাড়ি: পরিদর্শক নিয়োগের শুনানি শেষ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫ পিএম

কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর বাড়ির প্রকৃত অবস্থা জানতে পরিদর্শক নিয়োগের আবেদনের শুনানি শেষ হয়েছে। নথি দেখে আদেশ দেবেন আদালত।

সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ ১-এর আদালতে আবেদনের ওপর শুনানি হয়। সৈয়দ ওয়ালীউল্লাহর ছেলে ইরাজ ওয়ালীউল্লাহ ও মেয়ে সিমিন ওয়ালীউল্লাহ এই আবেদন করেন।

বছর কয়েক আগে পৈত্রিক বাড়ি ফিরে পেতে আইনী লড়াইয়ের নতুন ধাপ শুরু করেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এই কথা সাহিত্যিকের দুই সন্তান।

গুলশানে সৈয়দ ওয়ালীউল্লাহর বাড়ি আত্মসাতের ঘটনায় আত্মীয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা চলমান থাকা অবস্থায় বাড়ির পরিস্থিতি জানতে, একজন তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করেন ইরাজ ও সিমিন।

সন্তানদের আশা, জমিটি ফেরত পেলে তারা একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবেন।

লালসালু, চাঁদের আমবস্যা, কাঁদো নদী কাঁদোর মতো বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। তাঁর ইচ্ছে ছিলো ফরাসী স্ত্রী ও দুই সন্তান নিয়ে দেশেই থিতু হতে।

এ লক্ষ্যেই ১৯৬৯ সালে গুলশানের ২৬ নম্বর রোডে একটি বাড়ি কেনেন তিনি। বি ব্লকের ১০ নম্বর প্লটের দোতলা বাড়িতে স্ত্রী সন্তানকে নিয়ে কিছুদিন থেকেও গেছেন।

একাত্তরে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও কাজ করেন। কিন্তু দেশ স্বাধীন হবার আগেই অকাল মৃত্যু হয় বাংলার অন্যতম এই কথা সাহিত্যিকের।

তখন তার স্ত্রী আন-মারি ওয়ালীউল্লাহ (আজিজা নাসরিন) ছিলেন ফরাসি নাগরিক এবং তাদের দুই সন্তান ছিলেন অপ্রাপ্ত বয়স্ক।

এক বিঘা দুই কাঠা জমি এবং তার ওপর দুই তলা ভবনের সম্পত্তি দেখাশুনার জন্য আন-মারি তার স্বামী সৈয়দ ওয়ালীউল্লাহর মামাতো ভাই ও তাদের পরিবারের ঘনিষ্ঠ কে জেড ইসলামকে আম-মোক্তারনামা দেন।

এর আগে করা ২০২০ সালে সৈয়দ ওয়ালীউল্লাহর ছেলে ইরাজ ওয়ালীউল্লাহ ও মেয়ে সিমিন ওয়ালীউল্লাহ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বাড়ির দখল চেয়ে মামলা করেন।

মামলায় বলা হয়, ২০১৭ সালের ১৬ এপ্রিল ফ্রান্স থেকে ঢাকায় আসেন ইরাজ ও সিমিন। মৃত মা আন-মারিকে বাদ দিয়ে সম্পত্তিটি নিজেদের নামে নামজারি করতে চেয়েছিলেন তারা।

ঢাকায় এসে তারা জনতে পারেন যে, বাড়ি ও জায়গা কে জেড ইসলাম তার বড় ছেলে রাইয়ান কামালের কাছে আম-মোক্তারনামার শর্ত লংঘন করে হস্তান্তর করেছেন।

তবে সম্পত্তিটি নিজের নামে নামজারি করাতে পারেননি রাইয়ান কামাল। রাজউক তার নামে নামজারি না করায় রাইয়ান কামাল উচ্চ আদালতে যান। সেখানেও নিজের পক্ষে আদেশ পাননি তিনি। 

আরবি
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
আদালতের বাজেয়াপ্ত করা মাদক ধ্বংস করার যার দায়িত্ব, তিনিই আবার সেই ইয়াবার চালান পকেটে নিয়ে ঘুরছিলেন বিক্রির উদ্দেশ্যে! ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি বা মাদক...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর