বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:০২ পিএম

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাসকে জরিমানা করেছে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত। কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করা হয়েছে দূরপাল্লার বাসে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয়ার অপরাধেও। 

ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক সড়কে দেখা গেলো বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারকে। সকাল ১০টায় বনানীতে কয়েকটি গাড়িতে উঠে যাত্রীদের সাথে কথা বলেন তিনি। তখন তার সাথে ছিলেন না বিআরটিএ-এর কোনো কর্মকর্তাও। 

বিআরটিএ চেয়ারম্যান বলেন, যাত্রী চাপ বাড়ালে নৈরাজ্য যাতে না বাড়ে সে বিষয়ে কাজ করছে বিআরটিএ।

স্বাভাবিক সময়ে বাস কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে কম ভাড়া আদায় করে থাকে, এমন দাবি করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ঈদের সময় বাস কোম্পানিগুলো সরকার নির্ধারিত ভাড়া নেয়, এটাকেই বাড়তি ভাড়া বলছেন যাত্রীরা। তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া আদায় হলেই ব্যবস্থা নেওয়া হবে। 

এরপরই তিনি কাকলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা প্রদান করেন নির্বাহী হাকিমকে। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে খুজে পায় নানা অনিয়ম। যেমন ঢাকা থেকে সিরাজগঞ্জের ভাড়া জনপ্রতি ৩৭০ টাকা হবার কথা, কিন্তু অভি এন্টারপ্রাইজ নামের পরিবহণ আদায় করছিল ৫০০ টাকা। 

এসময় অভি এন্টারপ্রাইজকে জরিমানা করেন বিআরটিএ'র নির্বাহী হাকিম সাজিদ আনোয়ার। এছাড়াও ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী পরিবহনসহ অন্যান্য অনিয়মের অভিযোগে আরো বেশ কয়েকটি বাসকে জরিমানা করে আদালত।

ঈদে কেউ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া দাবী করলে বিআরটিএ'কে জানানোর আহ্বান জানান নির্বাহী হাকিম। 

এআর
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান নিয়ে মুখোমুখি অবস্থানে বিআরটিএ ও মালিকপক্ষ। ১৫ দিনের মধ্যে অভিযানের নামে হয়রানি বন্ধ না হলে ধর্মঘর্টে যাওয়ার হুমকি দিয়েছে মালিকপক্ষ।
চালকদের আন্দোলনের মধ্যেই ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, অনুমোদনহীন এ ধরনের যান চলাচল বন্ধ না...
বিআরটিএ’র হুঁশিয়ারি সত্বেও কাউন্টারে এখনও ভাড়ার তালিকা টানায়নি দূরপাল্লার বাসগুলো।
সিএনজিচালিত অটোরিকশা প্রতিস্থাপনের নামে সিএনজি মালিক সমিতির সঙ্গে আঁতাত করে বিআরটিএ লোপাট করেছে ১১৩ কোটি টাকা; এমন অভিযোগ করেছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর