ঈদের ছুটিতে বেড়েছে বিদেশ ভ্রমণ, এবার যাচ্ছেন এক লাখ

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০২:১২ পিএম

ঈদ ও ঈদ পরবর্তী ছুটিতে এবার বিদেশ ভ্রমণে যাচ্ছেন প্রায় এক লাখ মানুষ। ভ্রমণ করা দেশগুলোর মধ্যে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ব্যাংকক ও মালদ্বীপের যাত্রীই বেশি। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, ঈদে এবার লম্বা ছুটির কারণেই বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। ঈদের ছুটিতে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে যাওয়াদের সংখ্যাটাও নেহাত কম নয়। 

এদিকে, শুধু দেশের ভেতরেই নয়, লাখো প্রবাসী প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দেশেও আসেন। বিদেশে যারা সামর্থবান, কাজের কারণে দেশে ফিরতে পারে না, তারা মা-বাবা-ভাই-বোনদের বিদেশে নিয়ে যায় ঈদে। 

এয়ারলাইন্সের টিকেট বিক্রির অনলাইন প্লাটফর্ম ওটিএর ট্রিপ লিডার নিসা তাসনিম বলেন, সামর্থ্যবান অনেকে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বিদেশ যাচ্ছেন। ঈদ ও ঈদ পরবর্তী ছুটিতে এবার দেশের বাইরে যাচ্ছে প্রায় এক লাখ মানুষ।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর ছুটিতে বিদেশ ভ্রমণে যাত্রীর সংখ্যা বেশ বেড়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিম (মার্কেটিং) কামরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বিদেশ যাওয়ার প্রবণতা নতুন নয়। তবে এবার লম্বা ছুটির কারণে যাত্রী চাপ বেশি।

তিনি বলেন, ব্যাংককে প্রতিদিন আমাদের ফ্লাইট যাচ্ছে। তাছাড়া মালদ্বীপে সপ্তাহে ছয়টি ফ্লাইট অপারেট করছি। ফ্লাইটগুলোতে ঢাকা থেকে ট্যুরিস্ট গন্তব্যগুলো যাত্রীর অতিরিক্ত একটা চাপ আছে।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, যাত্রী চাপ সামালাতে প্রস্তুতি আছে বিমানের। প্রয়োজনে ঈদের ছুটিতেও কাজ করবেন বিমানের কর্মকর্তা-কর্মচারীরা। ২৪ ঘণ্টাই বিমানের কর্মীরা বিভিন্ন শিফটে কাজ করে যাচ্ছেন। ঈদের দিনেও তাদের ছুটি ভোগ করার সুযোগ নেই।

ট্রাভেল এজেন্সিগুলো বলছে, সময়ের সঙ্গে দেশে ধণ্যার্ঢ মানুষের সংখ্যা বাড়ছে। তাই বিদেশ ভ্রমণের চাহিদাও বেড়েছে।

একাত্তর/এসি
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
টানা পাঁচ দিনের ঈদের ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের উদযাপন শেষে আজ রোববার থেকে ফের চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষেরা ফিরে আসায় সকল ধরনের সরকারি ও বেসরকারি...
ঈদের লম্বা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নাড়ির টানে বাড়ি যাওয়া এসব মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে এখন যোগ দিচ্ছেন নিজ নিজ কর্মস্থলে।
ঈদের ছুটির পর আজও রাজধানীতে ফিরছে মানুষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঢাকামুখী অনেক যাত্রীর আনাগোনা দেখা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর