সদরঘাটে লঞ্চের ধাক্কায় বেশ কয়েকজন গুরুতর আহত

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম

রাজধানীর সদর ঘাটে একাধিক লঞ্চের ধাক্কাধাক্কিতে একটি লঞ্চের দড়ি ছিঁড়ে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। একটি সূত্র বলছে, ওই ঘটনায় লঞ্চের চার জন যাত্রী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক তথ্যটি যাচাই করা যায়নি। 

বৃহস্পতিবার ঈদের দিন দুপুর দুইটা ৫৪ মিনিটে সদরঘাট লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার একাত্তরকে মোবাইল ফোনে জানান,  দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস গুরুতর আহত পাঁচ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। 

উদ্ধার ব্যক্তিদের বর্তমান অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নৌপুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ঢাকা-ভোলা রুটের এমভি তাশরিফ-৪ লঞ্চটি ঘাটে বাঁধা ছিল। হঠাৎ এমভি ফারহান নামের একটি লঞ্চ এমভি তাশরিফকে ধাক্কা দিলে চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কার কী অবস্থা এখনই বলা যাচ্ছে না।

একাত্তর/এসি
রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর