সদরঘাটে লঞ্চযাত্রী নিহতের ঘটনায় মামলা, রিমান্ড আবেদন

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম

রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তাদের সাত দিন করে রিমান্ড পেতে ইতিমধ্যে আদালতে আবেদন করেছে পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার এসআই নকিব জানান, শুক্রবার সকালে সংস্থাটির যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে বৃহস্পতিবার রাতে ওই পাঁচ জনকে আটক করে নৌ পুলিশ।

অভিযুক্তরা হলেন, তাসরিফ -৪ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো.মিজানুর রহমান (৪৮), দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. মনিরুজ্জামান (২৭),  এম ভি ফারহান-৬ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. আবদুর রউফ হাওলাদার (৫৪), দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. সেলিম হাওলাদার (৫৪) ও ম্যানেজার মো. ফারুক খান (৭০)।

এদিকে ঢাকা নৌপুলিশের এসপি ও তদন্ত কমিটির আহবায়ক গৌতম কুমার বিশ্বাস বলেন, অনিয়ন্ত্রিত বার্দিং এবং লঞ্চ চালনায় স্বেচ্ছাচারিতার কারণে এই প্রাণহানী ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে। 

তিনি জানান, ফারহান লঞ্চ কর্তৃপক্ষ নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ করে টাকা দেবে। 

বৃহস্পতিবার রাতে এমভি ফারহান-৬ ও এমভি তাসরিফ-৪ লঞ্চ দুটির রুট পারমিট ও সময়সূচি স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির নমিনির কাছে দাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অপরদিকে সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, বৃহস্পতিবার রাতে নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটায় সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিচে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ লঞ্চ দুটি রশি দিয়ে সদরঘাটের পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামে আরেকটি লঞ্চ ঢুকে পড়ে। এ সময় ওই লঞ্চের ধাক্কায় পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪-এর দড়ি ছিঁড়ে গেলে যাত্রীরা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

একাত্তর/এসি
ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাদঁপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি।
শেষ মুহূর্তের ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। যাত্রীচাপ কম থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চ বসিয়ে রাখছেন মালিকেরা। বিআইডব্লিউটিএ-এর তদারকির অভাবে সাধারণ...
দীর্ঘ এক বছরের প্রতীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফেরার ব্যাকুলতা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই রাজধানীর এই প্রধান নদীবন্দরটি ছিলো উৎসবমুখর। প্রতিটি লঞ্চেই যাত্রীদের...
রাজধানীর সদরঘাটে যাত্রীবোঝাই ট্রলারে ‘জাকির সম্রাট-৩’ নামক একটি লঞ্চের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর