পহেলা বৈশাখে হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পিএম

পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই, তবে অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তবে অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে 

শনিবার সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। এ কারণে বারবার এ আয়োজনে আঘাত হানা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। তাই সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই।

তিনি আরও বলেন, আগামীকাল পহেলা বৈশাখ, নববর্ষ। এই দিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার জন্য জাতি উন্মুখ হয়ে আছে। সারা দেশে এই অনুষ্ঠান পালন করা হবে। প্রধান অনুষ্ঠানগুলো স্বভাবতই ঢাকায়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ সারা ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিতে তিনি বলেন, আমাদের যেসব জায়গায় অনুষ্ঠান হবে, প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠানের আগে আশে পাশের এলাকা এসবির (স্পেশাল ব্রাঞ্চ) যন্ত্রপাতি ও ডিএমপির ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপ করা হবে। বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।

শনিবার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে আগামীকাল কিছু কিছু জায়গায় ডাইভার্সন দেওয়া হবে বলেও জানান তিনি।

বিকেল ৫টা পর্যন্ত রমনা এলাকায় প্রবেশের সুযোগ থাকবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, বিকেল ৫টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সব অনুষ্ঠান শেষ করতে হবে। 
 
এদিকে একটি সংগঠন বিকেল ৫টার পরে অনুষ্ঠান পরিচালনা করার ঘোষণা দিয়েছে, আপনি কি এ বিষয়ে অবগত? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আমি মনে করি যে, সবাই নিরাপত্তার কথা বিবেচনা করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।

রোববার পর্যটকদের সহায়তার জন্য মাঠে থাকছে ট্যুরিস্ট পুলিশের টিম, লেকে নৌপুলিশের টিম, মেডিক্যাল টিম, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার এবং রক্তদান বুথ। এছাড়াও ডিএমপির পক্ষ থেকে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা থাকবে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর