মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাগনের

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১০:০৩ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তানিন হোসেন সিফাত (২২) ও আহত তার বড় ভাই তামিম হোসেন শ্রাবণ (২৩) পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তারা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজী পাগলা গ্রামের প্লাস্টিক ব্যবসায়ী মো. জামিল খানের ছেলে।

কেরানীগঞ্জের আমিরাবাদে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন দুই ভাই। তিন ভাই এক বোনের মধ্যে সিফাত দ্বিতীয়।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, ঘটনার আগে দুই ভাই মামার বাড়ি গিয়েছিলেন। সেখানে তাদের মামা রাকিব (৩০) তাদের নানি শাহিদা বেগমের কাছে টাকা চায়, এবং না দিলে মারধোর করেন। এসময় দুই ভাগনে মামাকে বাধা দিলে তিনি দুই ভাইকে ছুরিকাঘাত করে।

সিফাতে গলায় এবং তানিনের বুকে ছুরিকাঘাতের ঘটনায় তাদের স্থানীয় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাতের আরেক মামা রিপন আহমেদ জানান, সিফাতের ভাই তামিম গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর