রামপুরা খালে ডিএনসিসির পরিষ্কার অভিযান

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর রামপুরা খাল পরিষ্কার অভিযান শুরু করেছে। জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে এই অভিযান চালানো হচ্ছে।

শুক্রবার সকাল ৮টায় রামপুরা খালে শুরু হওয়া এ অভিযানে ডিএনসিসির ২৫০ জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। একটি অত্যাধুনিক ফ্লোটিং এস্কেভেটর ব্যবহার করে খালের তলদেশ থেকে ময়লা পরিষ্কার করা হয়।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে সারাদেশে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম পরিষ্কার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। এসময় তারা ফ্লোটিং এস্কেভেটরে চড়ে এর কার্যক্রম দেখেন।

পরে এলাকাবাসী ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মাহমুদুল হাসান। এসময় তিনি বলেন, “ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ শহরে পরিণত করতে নানা ধরনের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে হবে। প্লাস্টিকের, পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”

তিনি বলেন, “খালের জমি যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে এ ব্যাপারে সোসাইটির নেতাদেরকে সোচ্চার থাকতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। খালে পয়োবর্জ্যের সংযোগ দেয়া যাবে না, ময়লা ফেলা যাবে না।”

পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান।

এআর
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই আমলের পরপর দুই মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের একটি ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় ভাইরাল হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ডের বাদালদি সড়ক। গত ২০ বছরে একবারও মেরামত হয়নি সড়কটি। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর দখলে থাকা উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার জন্য তাপ নিয়ন্ত্রণ নীতিমালা করার ঘোষণা দিলেন, চিফ হিট অফিসার বুশরা আফরিন। নগরীতে সবুজের পরিমাণ বাড়াতে নগর বনায়নের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর