রাজধানীতে গরমে অচেতন রিকশাচালকের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পিএম

রাজধানীতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়া রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল (৪৫) হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকতেন।

রিকশার মালিক মো. মহিবুল আলম জানান, আউয়াল তার রিকশা ভাড়ায় চালাতেন। গ্যারেজ শনির আখড়ায়। ওখানে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বসাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হিট স্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাতে উপ-পরিদর্শক জানান, রিকশা চালিয়ে নার্সিং কলেজের পেছন দিয়ে যাওয়ার সময় আউয়াল অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেয়া হয়।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর