ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মোঃ দুলাল উদ্দিন (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, চালক পলিয়ে গেছে। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‌

দুলাল উদ্দিনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অপর ভ্যান চালক বাদল মিয়া বলেন, দুলাল সারুলিয়া এলাকা থেকে ভ্যানে মুরগির খাবার নিয়ে কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন, সেখানে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। 

তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে, গাড়ির চালক পলাতক রয়েছে। 

নিহত দুলাল নোয়াখালী সদর উপজেলার মহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। দুলাল ডেমরা সারুলিয়া ক্যানেলপার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। 

এআর
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় অটোর ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর