ভাসানটেকে গ্যাস বিস্ফোরণ: লিজার আর কেউ বেঁচে নেই

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পিএম

রাজধানীর ভাসানটেকের একটি বাসায় লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে ওই আগুনে দগ্ধ ছয় জনের মধ্যে পাঁচ জনের মৃত্যু হলো। এখনও হাসপাতালে ভর্তি আছে আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।

সর্বশেষ প্রাণ হারানো শিশুটির নাম সুজন (৯)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল লিটন চৌধুরীর ছেলে। বর্তমানে তারা ভাসানটেকে পরিবার নিয়ে থাকতো।  

বুধবার দুপুর দুইটার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।

এর আগে সুজনের মা সূর্য বানু, বাবা লিটন চৌধুরী, বোন লামিয়া, নানী মেহেরুন্নেসা ওই আগুনের ঘটনায় মারা গেছেন। জীবীত আছে শুধু বড় বোন লিজা। তার অবস্থাও আশঙ্কাজনক।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শিশুটির শরীর ৪৩ শতাংশ দগ্ধ ছিল। ওই পরিবারে দগ্ধদের মধ্যে সুজনের বড় বোন লিজা চিকিৎসাধীন আছে।

১২ এপ্রিল ভোর চারটার দিকে পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের  ৪/১৩ নং এল বাড়ির নিচ তলায় একটি রুমে ওই আগুনের ঘটনা ঘটে। কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ এক পরিবারের ছয় জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

একাত্তর/এসি
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর