শিশু পর্নোগ্রাফির অভিযোগে আবারও গ্রেপ্তার টিপু কিবরিয়া

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম

রাজধানীর খিলগাঁও থেকে শিশু পর্নোগ্রাফির অভিযোগে আবারও শিশু-কিশোর সাহিত্যিক টিপু কিবরিয়াকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা। তিনি আন্তঃদেশীয় শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা বলে জানায় সিটিটিসি।

সিটিটিসি জানায়, ২০০৫ সাল থেকে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের সাথে জড়ায় টিপু কিবরিয়া। দীর্ঘদিন এই অপরাধে জড়িত থাকার পর ২০১৪ সালে সিআইডির হাতে গ্রেপ্তার হয়ে ২০২১ সালে কারাগার থেকে মুক্তি পান কিবরিয়া। কিন্তু সাহিত্য চর্চার আড়ালে আবারও শিশু পর্নোগ্রাফির পুরনো পথেই হাঁটেন তিনি। অবশেষে আবারও গ্রেপ্তার হলেন সিটিটিসির হাতে।

সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, টাকার লোভ দেখিয়ে ছিন্নমূল পথ শিশুদের পর্নোগ্রাফিতে জড়াতো গ্রেপ্তার হওয়া টিপু কিবরিয়া। একই অভিযোগে ২০১৪ সালেও তিনি গ্রেপ্তার হন। কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও একই অপরাধে জড়ান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বাংলায় স্মাতকোত্তর ডিগ্রী অর্জন করেন টিপু কিবরিয়া। ১৯৯১ সালে সেবা প্রকাশনীর মাসিক কিশোর পত্রিকায় সহকারী সম্পাদক পদে যোগদানের পাশাপাশি রচনা করতেন শিশু-কিশোর সাহিত্যও। তার প্রকাশিত পঞ্চাশটিরও বেশি বই আছে, যার বেশিরভাগই সেবা প্রকাশনী থেকে প্রকাশিত।

সিটিটিসি প্রধান জানান, টিপু কিবরিয়া ছিন্নমূল ছেলে পথশিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি করতেন। গুলিস্তান, সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক বেশে ছিন্নমূল পথ শিশুদের সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে নিজের বাসায় ডেকে এনে নিজের ক্যামেরায় তাদের নগ্ন ছবি ও ভিডিও করতেন। প্রাথমিকভাবে তার ব্যবহৃত ডিভাইসগুলো থেকে ২০ জন পথশিশুর ছবি সনাক্ত করেছে সিটিটিসি। 

ইনি জানান, মাত্র ৫০০ থেকে হাজার টাকার লোভ দেখিয়ে ছিন্নমূল শিশুদের ব্যবহার করে তৈরি এসব পর্নোগ্রাফি ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হতো। বিভিন্ন ওয়েবসাইটেও এসব ছবি আপলোড করা হতো। এছাড়া দুটি এ্যাপের মাধ্যমেও বিদেশে ভিডিও পাঠাতো টিপু কিবরিয়া।

অভিযানে এক শিশুকে উদ্ধার করা হয় বলেও জানায় সিটিটিসি। জব্দ করা হয় পর্নোগ্রাফির বেশ কিছু ভিডিও ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম। তার কম্পিউটারে অন্তত ২৫ হাজার অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলেও জানায় সিটিটিসি।

 

একাত্তর/জো
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর