তাপদাহে বিপর্যস্ত চিড়িয়াখানার পশুপাখিরাও

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম

তীব্র তাপদাহে বিপর্যস্ত চিড়িয়াখানার পশু-পাখিরাও। নেই বানরের লাফালাফি, সিংহের হুংকার, বাঘের ডাক কিংবা হাতিদের খেলা। চিড়িয়াখানা জুড়ে যেনো পশুরাও থমকে আছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এই পরিস্থিতিতে পশুদের জন্য বিশেষ জলীয় খাবার ও বার বার গোসলের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানায় আসা দর্শকরাও কিছুটা হতাশ। কারণ পশুপাখিদের দেখা মিলছে না।

প্রধান ফটক দিয়ে প্রবেশ করেই রেসাস বানরের বিরাট খাঁচাটি প্রায় শূন্য। বেশিরভাগই বানরই বেষ্টনীর টিনের নিচে আশ্রয় নিয়েছে। কোনো কোনো মা বানর তার বাচ্চাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ছে পানিতে। প্রিয় বাদামও তাদের টানছে না।

সারা দিন থেমে থেমে ডেকে যাচ্ছিল ময়ূর। হয়তো মেঘকে ডাকছিলো বৃষ্টির প্রত্যাশায়।

এমনিতেই গরম সইতে পারে না জলহস্তী। শরীর বেয়ে পড়ছে ঘাম। খাবার খেয়েই ডুব দিচ্ছে পানিতে।

ক্যাঙ্গারু, জেব্রা, হরিণ- সবাই শেডের নীচে। এমনকি বনের রাজা সিংহও নিশ্চুপ। রয়েল বেঙ্গল টাইগারেরও খাবারের প্রতি অনীহা ।

হাতিরা মেতেছে জলকেলিতে। হাতির মাহুত ইসমাইল জানালেন, দিনে ৩ থেকে ৫ বার গোসল করানো হচ্ছে।

চিড়িয়াখানার প্রাণী পুষ্টি কর্মকর্তা এম এ জলিল জানান, জলাধারগুলোর পানি পরিবর্তন করা হচ্ছে বারবার । কোন কোন প্রাণীর জন্য তাদের বেষ্টনীগুলোতে ভেজা চট বিছিয়ে দেয়া হচ্ছে। তরমুজ, শসা, সবুজ শাকসহ জলীয় খাবার দেয়া হচ্ছে তাদের ।

পাখিকুল আর কুমিরের মত জলজ প্রাণীরাও তাপদাহের তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে। 

 

একাত্তর/জো
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ হলেও কাটেনি উৎসবের রেশ। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) আজ মঙ্গলবারও (২৪ মার্চ) দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর