জালিয়াতির দায়ে সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের জেল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম

জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে দুই কোটি ৫০ লাখ হাতিয়ে নেওয়ার মামলায় ব্যাংকটির সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মুসাব্বির রহিমকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মোট ধারায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। রায়ে দুই ধারায় সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর জরিমানা দিতে ব্যর্থ হলে আরো ছয় মাসের দণ্ড খাটতে হবে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ রায় দেন।

মামলায় অভিযোগ আনা হয়, ২০১৪ সালের ২৪ এপ্রিল থেকে ২০১৫ সালের ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে দুই কোটি ৫০ লাখ টাকার বেশি হাতিয়ে নেন মুসাব্বির।

এরপর ২০১৬ সালের ১৮ আগস্ট সিটি ব্যাংকের লিগ্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট একেএম আইয়ুব উল্যাহ বনানী থানায় মামলা করেন।

এরপরই মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।

আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০১৯ সালের ২৫ আগস্ট বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ২১ জনের মধ্যে ১৭ জন সাক্ষী দেয়। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর