‘চালাকি’ করায় আদালতে নিষিদ্ধ জিকে শামীমের আইনজীবী 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম

ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থ পাচার ও অস্ত্র মামলায় দণ্ড পাওয়া এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের আইনজীবী নিখিল কুমার সাহাকে আদালতে নিষিদ্ধ করেছে আপিল বিভাগ।

জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণায় জড়িয়ে পড়া নিখিল আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে আপিল বিভাগ, জিকে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে করা আবেদন কার্যতালিকা (কজলিস্ট) থেকেও বাদ দিয়েছেন।

আলোচিত ঠিকাদার জিকে শামীমের জামিনের আদেশ মঙ্গলবারের কার্যতালিকার চার নম্বরে ছিলো, যা দেখে অবাক হন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘এটি কীভাবে আদেশের জন্য আসে। এ বিষয়েতো শুনানিই হয়নি।’

এরপরই আইনজীবী নিখিল কুমার সাহাকে এজলাসে তলব করেন প্রধান বিচারপতি। নিখিল হাজির হওয়ার পর প্রধান বিচারপতি তাকে জিজ্ঞেস করেন, ‘এটা কি করে হলো?’

তবে প্রশ্নের জবাবে আদালতে কোনো সদুত্তর দিতে পারেননি নিখিল। তখন প্রধান বিচারপতি বলেন, ‘চালাকি করেন? কটা টাকার জন্য এসব করেন! কেনো করেন?’

এ সময় নিখিল কুমারকে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দেন প্রধান বিচারপতি। নিখিল পাল্টা যুক্তি তুলে ধরতে চাইলে প্রধান বিচারপতি তাকে সাবধান করে দিয়ে বলেন, বেশী কথা বললে এক বছর নিষিদ্ধ করা হবে।

আলোচিত জিকে শামীমের জামিন ঘিরে এর আগেও হাইকোর্টে প্রতারণার ঘটনা ঘটে। ২০২০ সালে মার্চ মাসে প্রতারণা করে জামিন পান যুবলীগের বহিষ্কৃত এই নেতা। পরে ধরা পড়ে, জামিন আবেদনে পুরো নাম উল্লেখ করা হয়নি।

আরবি
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর