দাবদাহে তৃষ্ণার্ত পাখির জন্য সিকান্দারের ভালোবাসা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পিএম

আগুন ঝরা এই গরম আর দাবদাহে মানুষের মতো প্রাণিদেরও হাঁসফাঁস অবস্থা। ইট-কংক্রিটের এই শহরে তাদের মাথা গোঁজার মতো কোনো গাছ নেই। তাই প্রাণিদের জন্যে এগিয়ে এসেছেন অনেকে।

বাসার ছাদে কিংবা বারান্দায় পাখিদের জন্য ঠাণ্ডা পানি ও খাবারের ব্যবস্থা করেছেন তারা। এমন উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে এই গরমে পশু-পাখিরাও বেঁচে থাকতে পারবে।

পারদ চড়তে চড়তে রেকর্ড উচ্চতায় চলে যাবার পরও প্রকৃতির কোথাও যেনো করুনার আভাস নেই। গ্রীষ্মের রোদ আগুন হয়ে ঝড়ছে। কী নগর কী গ্রাম, দিনের পর দিন বৃষ্টিহীন প্রকৃতি।

 ছবি: একাত্তর

এই আগুন গরমে সবচেয়ে বেশি বিপাকে পশু-পাখিরা। গরম থেকে বাঁচতে মানুষ নিজের মতো করে অনেক কিছুর ব্যবস্থাই করতে পারে। কিন্তু অবলা প্রাণিদের সেই সাধ্য নেই। তাদের অব্যক্ত কষ্ট ক’জন বুঝতে পারে?

তীব্র তাপদাহের কারণে শুধু মানুষ নয়, প্রাণিকুলেও পড়েছে পানির হাহাকার। বিশেষ করে পাখিরা ভয়ানক কষ্ট পাচ্ছে এই প্রচণ্ড তাপপ্রবাহে। বিষয়টি নজর এড়ায়নি রাজধানীর এক পাখি প্রেমিকের।

প্রাণ-প্রকৃতি প্রেমী তেমনই একজন মানুষ নিউ ইস্কাটনের সিকান্দার। দীর্ঘদিন ধরে কবুতর পুষেন। তাই পাখির ভাষাও বোঝেন। পাখিদের জন্য বাড়ির ছাদে পানি ও খাবারের ব্যবস্থা রেখেছেন সিকান্দার।

ছাদের বিভিন্ন জায়গায় পানির পাত্র রেখেছেন তিনি। তপ্ত দুপুরে কাক, শালিক, ঘুঘু ও নীড় হারা সব পাখিরা নিয়মিত তেষ্টা মেটায়। পানির তেষ্টা মেটানোর আশায় প্রতিদিনই পাখির সংখ্যা বাড়ছে এই গরমে।

 ছবি: একাত্তর

সিকান্দার বলেন, এবার তীব্র গরম পড়ছে। মাঠে, খালে-বিলে কোথাও পানি নেই। রাজধীনতে কোন জলাশয় নেই। গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। পাখিরাও পানির জন্য কষ্ট পাচ্ছে। তাই আমি এ উদ্যোগ নিয়েছি।

ইট-কংক্রিটের এই শহরে গাছ নেই। তপ্ত দুপুরে গাছের ডালে বসে পাখীদের ছায়া পাবার সুযোগ নেই। নেই পানির জোগান। কারণ প্রকৃতির পুকুর, খাল জলাভূমি সবই ভরাট করেছে নগরবাসি।

তাই পাখি ও পশুপ্রেমীরা বলছেন, তাপপ্রবাহের এই সময়ে প্রাণীদের কষ্টের কথা জেনে আমরা ভুলে না যাই। অথচ চোখ মেলে তাকালেই গাছের ডালে দেখা মেলে তৃষ্ণার্ত পাখিদের।

 ছবি: একাত্তর

বাসাবাড়িতে আমরা অনেকেই দামি দামি পাখি, বিড়াল বা কুকুর পুষি। এই গরমে তাদের যত্নে টাকাও খরচ করি। কিন্তু প্রথের প্রাণীদের প্রতি কি একটু মায়ার হাত বাড়িয়ে দিতে পারি না?

অতিরিক্ত গরমে পাখিরা খাবারের খোঁজে ঘুরে বেড়াতে পারে না। খাবারের অভাবে মারাও যায়। তাই বারান্দায় রঙিন পাত্রে তাদের জন্য ধান, চাল, বিভিন্ন রকম বীজ, যব, ভুট্টা, ফলের টুকরো রেখে দিন।

 

 

এআর
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর