যেভাবে তৈরি হতো নকল স্যালাইন

আপডেট : ০৫ মে ২০২৪, ০১:০১ পিএম

বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও স্যালাইন তৈরির উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এসএমসির নকল ওরালস্যালাইন-এন এবং টেস্টি স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকান ও ফার্মেসিতে বিক্রি করে আসছিলো। পরে স্যালাইন তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে একটু সুস্থ ও স্বস্তিতে থাকতে অনেকেই পানির পাশাপাশি স্যালাইন পান করে থাকেন। একারণে চাহিদা বেড়েছে স্যালাইনের। সেই সুযোগ নিচ্ছে একশ্রেণীর প্রতারক। নকল স্যালাইন তৈরি করে বিক্রি করছিলো দেদারসে। কেরানীগঞ্জে নকল ওরস্যালাইন তৈরির এমন এক কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

কারখানায় অভিযানের আগে ডিবি পুলিশের একটি দল প্রথমে রাজধানীর কাকরাইল সুপার মার্কেট মুসলিম রেস্তোরাঁ থেকে নকল স্যালাইন তৈরির জড়িতদের আটক করে। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে কেরানীগঞ্জের নকল কারখানার সন্ধান। পরে সেই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও কাঁচামাল জব্দ করে ডিবি পুলিশ।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, আসল স্যালাইনের মতো করে তারা নকল স্যালাইনগুলো বানাতো। এরপর মানবিক কাজের নামে তারা বিভিন্ন জায়গায় এগুলো বিলি করে প্রচারণা চালাতো।

হারুন অর রশীদ জানান, দীর্ঘ ১২ বছর ধরে চক্রটি নকল স্যালাইন তৈরি করে আসছিলো। শুধু মাত্র চিনি ও লবণ দিয়ে এসব ভেজাল স্যালাইন মানুষের শরীরের জন্য ক্ষতিকর।

চক্রের আরও সদস্য পলাতক। তাদের ধরতে অভিযান চলছে- জানান ডিবির এই কর্মকর্তা।

 

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর