ডাবের খোসা, চিপসের প্যাকেট দিলেই টাকা!

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:০৯ পিএম

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নতুন এক উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এডিস মশার লার্ভা তৈরি হতে পারে এমন সব পরিত্যক্ত জিনিস নিয়ে নগদ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।  

এই কর্মসূচিতে পরিত্যক্ত নষ্ট টায়ার ৫০ টাকা, ডাবের খোসা দুই টাকা এবং প্রতিটি চিপসের প্যাকেট জমা দিলে এক টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি। এসময় মেয়রের কাছে ৫০০ চিপসের প্যাকেট জমা দিয়ে এক ব্যক্তি ৫০০ টাকাও নিয়েছেন।

ভ্রাম্যমাণ এই কর্মসূচি চলকালে মেয়র বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। তারা যদি এগিয়ে আসে তবে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে হবে না। 

সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। এছাড়া অফিস, বাড়িসহ যেকোনো জায়গায় এডিস মশার লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে।

তিনি জানান, হটস্পট নির্ধারণে ২৬টি জায়গায় কাজ করছে ডিএনসিসি। জলজট হলে তা নিরসনে কুইক রেসপন্স টিম সেখানে কাজ করবে। সব ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেয়া হয়েছে। তাদের সঙ্গে নিয়ে জনসচেতনতার কাজ করা হবে। 

জমা পানি যেখানেই হোক রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে জনগণ সঙ্গে না থাকলে এডিস মশার মোকাবিলা সম্ভব নয়।  

চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচ মে পর্যন্ত ডেঙ্গুতে দুই হাজার ২৮৮ জন আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশুসহ ২৭ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং মারা যায়। ওই বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে মারা যায় এক হাজার ৭০৫ জন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

একাত্তর/এসি
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে। 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের পরিমাণ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রকৃত চিত্র স্পষ্ট করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর