মিল্টনের আশ্রমের দায়িত্বে শামসুল হক ফাউন্ডেশন

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:৩০ পিএম

প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ এ থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব দেয়া হয়েছে ‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানকে। এই ফাউন্ডেশন মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের সেবা নিশ্চিত করবে।

সোমবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার আছেন। এই সময়ে তার আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন, তাদেরকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা দেয়া হবে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার রোববার ডিবি কার্যালয়ে এসেছিলেন। তাকে অনুরোধ করা হয়েছে, মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া-দাওয়া ও চিকিৎসা সেবা দেয়ার জন্য। এছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন চিকিৎসা সেবা দেয়ার জন্য। এজন্য যে খরচ আসবে তা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে।

সেবা কোথায় দেয়া হবে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, মিল্টনের আশ্রমেই সেবা ও চিকিৎসা দেয়া হবে।

গত ১ মে রাজধানীর মিরপুরে দক্ষিণ পাইকপাড়া এলাকা থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদ্দরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মানবপাচার, জাল মৃত্যু সনদ ও মারধরের অভিযোগে তিন মামলা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হারুন অর রশীদ বলেন, মিল্টন রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাদক সেবন করে আশ্রমে থাকা বৃদ্ধদের নানা উছিলায় মারধরের কথা স্বীকার করেছেন।

কেএসএইচ
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর