রাজধানীতে এক শিক্ষার্থী ও চলচ্চিত্র প্রযোজকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:১১ পিএম

রাজধানীতে পৃথক দুই জায়গা থেকৈ এক শিক্ষার্থী ও এক চলচিত্র প্রযোজকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে খিলগাঁওয়ে মাগুরা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী বনি ইয়াসমিন (২০) এবং বুধবার তিনগত রাতে হাজারীবাগে চলচ্চিত্র প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের (২৭) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শিহাব বাহাদুর শিক্ষার্থী পরিবারের বরাত দিয়ে বলেন, বনি ইয়াসমিন মাস খানেক আগে বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে সে মন খারাপ করে থাকতো, বোন মন খারাপের বিষয়ে জানতে চাইতো, কিন্তু তিনি বলতেন, কিছুই হয় নি। গতরাতে সবার সাথে খাবার খেয়ে ছোট ভাগিনাকে নিয়ে ড্রইং রুমে ঘুমিয়ে পড়েন। সকালে তার বোন ঘুম থেকে উঠে তাকে ফ্যানে সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আমাদের সংবাদ দিলে আমরা সেখান গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া ঢামেক মর্গে পাঠাই ।

বনি ইয়ামিনের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ফড়িঘড়িয়া গ্রামে। খিলগাঁও আনসার হেড কোয়ার্টার সংলগ্ন ২৮৩/সি নম্বর বাসার নিচতলার ভগ্নিপতি রফিকুল ইসলামের বাসায় থাকতেন তিনি।

অন্যদিকে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস জানিয়েছেন, বুধবার দিনগত রাতে খবর পেয়ে পূর্ব রায়ের বাজার এলাকায় চলচ্চিত্র প্রযোজক মাসুদুল মাহমুদ রোহানের ঝুলন্ড লাশ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল মর্গে মৃত রুহানের খালাতো ভাই মনজুরুল হাসান অলি জানান, গত দুই থেকে আড়াই বছর আগে বিয়ে করেন রুহান। স্ত্রী নিয়ে রায়েরবাজার শেরেবাংলা রোডে থাকতেন। তবে মাসখানেক আগে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন রোহান। ডিভোর্সের কিছুদিন আগ থেকেই মেসে থাকা শুরু করেন। গত রাত ১টার দিকে রুহানের সহকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা।

মাসুদুল মাহমুদ রুহান ‘রেডরাম’ চলচ্চিত্র, ‘দ্যা সাইলেন্স’ ওয়েব সিরিজ, ‘আমি কি তুমি’সহ আরও বহু নির্মাণে প্রযোজনা করেছেন।

কেএসএইচ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর