হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:১২ পিএম

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বেড়িবাঁধের বৌ বাজার সোনার বাংলা কলার আড়তের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম (৪২) বরিশাল গৌরনদী উপজেলার নরসিংগাল গ্রামের রিকশাচালক আল আমিন হাওলাদারের স্ত্রী। তিনি হাজারীবাগ সালাম সরদার রোডের বালুর মাঠ এলাকায় পরিবারের সাথে থাকতেন।

এক ছেলে ও মেয়ের জননী শিল্পী বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

তিন ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

নিহতের ছেলে মো. হৃদয় জানান, তার মা সকালে কাজের জন্য বের হয়েছিলেন। পরে বাসায় ফেরার পথে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় স্থানীয়রা শিল্পী বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। নিহতের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর