নিজ বাসা থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

রাজধানীর রমনা এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল পৌনে তিনটায় মৃতের স্বজনদের উপস্থিতিতে তার রুমের খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ নাজমুল হাসান (৭২) রমনার বিজয়নগরে একটি দুই তলা বাড়ির নিচ তলায় একাকী থাকতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ওই বাসায় একাই থাকতেন নাজমুল। তিনি বিয়েও করেন নি। বাবার সম্পত্তি দেখাশুনা করতেন। স্বজনরা সবাই দূরে থাকতেন। বিকেলে খবর পেয়ে স্বজনদের উপস্থিতিতে তার রুমের দরজা ভেঙ্গে খাটের ওপর থেকে তার গলিত পোকা ধরা মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতের ছোটবোন উত্তরার বাসিন্দা শামীমা নার্গিস জানান, গত ৯ মে তিনি অসুস্থবোধ করছেন বলে ফোনে জানিয়েছিলেন। তার রুমের ফ্যানটি নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি। পরে কয়েকদিন ফোন করা হলেও ফোন ধরছিলেন না তিনি। পরে এসে তাকে মৃত দেখতে পান তিনি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে জানান, সুরতহাল ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
ঢাকায় একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর