কালশী রণক্ষেত্রের পর এবার রামপুরায় অটোরিকশার চালকরা

আপডেট : ২০ মে ২০২৪, ১১:১০ এএম

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। পাশাপাশি উত্তরার কিছু সড়কে এবং মোহাম্মদপুরের বেঁড়ি বাঁধেও তারা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে তারা রামপুরা ও উত্তরা এলাকার সড়ক অবস্থান নেন। 

অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয়েছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান সাংবাদিকদের জানিয়েছে, অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করা তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার মিরপুর-১, ১১, কালশী এবং ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণী বিভিন্ন অংশে তাণ্ডব চালায় অটোরিকশার চালকরা। তারা কালশী পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়ে পুরো এলাকা রণক্ষেত্র সৃষ্টি করে। 

দুপুরে আন্দোলনরত অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। এরই পরই কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দিনভর ভোগান্তি পোহায় রাজধানী বাসী। আজও হয়তো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে।

একাত্তর/এসি
সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ীতে অবরোধ করে তারা।  
অটোরিকশা চলাচলের দাবিতে জুরাইন এলাকার রাস্তা ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে অটো রিকশা চুরি যাওয়ায় এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশকে আহত করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর