যাত্রাবাড়ীতে অটো চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে অটো রিকশা চুরি যাওয়ায় এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়।

নিহত মো. নাহিদ (২৩) মাদারীপুর জেলার কালকিনী চরদলক্ষা ভবানীপুরের আব্দুল আলীমের ছেলে। তিনি পরিবারের সাথে রায়েরবাগের মাতুয়াইল দক্ষিণপাড়ায় থাকতো।

নিহতের বাবা আব্দুল আলীম বলেন, নাহিদ অটো রিকশা চালক ছিলো। তার অটো রিকশাটি চুরি গেছে। এ খবর শুনে অটো রিকশা ও গ্যারেজ মালিক আনোয়ারসহ তার লোকজন নাহিদকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে গ্যারেজ মালিক আনোয়ার, জাকির, সিয়াম মানিকসহ বেশ কয়েকজনকে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের খান জুয়েল জানান, গ্যারেজ মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর