অটোরিকশা চলাচলের দাবিতে জুরাইনে বিক্ষোভ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

অটোরিকশা চলাচলের দাবিতে জুরাইন এলাকার রাস্তা ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জুরাইন রেলগেটে অবস্থান নেয় অটো চালকরা। যান চলাচল বন্ধ করে অটো চালানোর পক্ষে স্লোগান দিতে থাকেন তারা।

পুলিশ বোঝানোর চেষ্টা করলেও তারা কথা শোনেননি। এরপর হুট করেই পুলিশের ওপর আক্রমণ করে বসেন অটো চালকরা। তখন কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

অটো চালকদের আন্দোলনে ওই এলাকায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা যান ও ট্রেন চলাচল বন্ধ ছিলো।

এদিকে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় সবগুলো রাস্তাতেই ব্যাটারিচালিত অটোরিকশার বিচরণ দেখা গেছে। সকাল থেকে অটো চালালেও রাস্তার কোথাও বাধার সম্মুখীন হয়নি বলে জানান চালকরা।

উৎপাদন এবং বিপণন বন্ধ করলে অটো রাস্তায় এমনিতেই কমে যাবে বলে জানান অটোচালকরা। পাশাপাশি বিকল্প রোজকারের পথ খুলে দিলে আর অটো চালাবেন না বলেও দাবি করেন তারা।

হাইকোর্ট থেকে চতুর্থবার নির্দেশনা দেয়ার পরেও সড়কে বন্ধ হয়নি ব্যাটারি চালিত অটোরিকশা। নির্দেশনা দিয়েই ক্ষান্ত না থেকে এটি বন্ধের যুগোপযোগী পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষ।

একাত্তর/আরএ
২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে ছাত্রদের নেতৃত্বে গড়ে উঠা গণআন্দোলন ও বিক্ষোভ দমনে মরিয়া হয়ে উঠেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ -এর প্রজ্ঞাপন জারির প্রতিবাদে তৃতীয় দিনেও উত্তল ছিলো বাংলাদেশ সচিবালয়। অধিকাংশ দফতরে হয়নি কাজ। রোববার তড়িঘড়ি করে প্রজ্ঞাপন প্রকাশের সমালোচনা করেন কর্মচারীরা।
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা- ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে, ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে।
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেছেন কর্মকর্তারা।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর