এবার খিলক্ষেত-মোহাম্মদপুর-খিলগাঁওয়ে অটোরিকশার চালকরা

আপডেট : ২০ মে ২০২৪, ১২:১১ পিএম

রাজধানীর সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রামপুরায় সড়ক অবরোধের পর এবার খিলক্ষেত, মোহাম্মদপুরের বেড়ি বাঁধ খিলগাঁওয়ে অবস্থান নিয়েছেন চালকরা। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে রামপুরা সড়ক ও খিলগাঁওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান জানান, সোমবার সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল সাড়ে ১০টার দিকে চালকরা রাস্তা ছেড়ে দেন।

এদিকে খিলগাঁওয়ে প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন অটোরিকশার চালকরা। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।

এছাড়া মোহাম্মদপুরের বেঁড়ি বাঁধ এলাকায় অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বলেও খবর পাওয়া গেছে।

এর আগে রোববার মিরপুর-১, ১১, কালশী এবং ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণী বিভিন্ন অংশে তাণ্ডব চালায় অটোরিকশার চালকরা। তারা কালশী পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়ে পুরো এলাকা রণক্ষেত্র সৃষ্টি করে। 

দুপুরে আন্দোলনরত অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। এরই পরই কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দিনভর ভোগান্তি পোহায় রাজধানী বাসী। 

একাত্তর/এসি
সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ীতে অবরোধ করে তারা।  
অটোরিকশা চলাচলের দাবিতে জুরাইন এলাকার রাস্তা ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে অটো রিকশা চুরি যাওয়ায় এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশকে আহত করাসহ বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর