বর্ষায় দক্ষিণখানে চরম দুর্ভোগের শঙ্কা

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:২৬ পিএম

দক্ষিণখান ও এর আশপাশের এলাকার সবগুলো সড়কে দীর্ঘদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি। মাসের পর মাস যায়, কিন্তু সড়ক আর ঠিক হয় না। এলাকার সবগুলো সড়কই প্রায় অচল। খোলা নেই মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথটাও। রাস্তার কাজ শেষ না হওয়ায়, আসছে বর্ষায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শঙ্কা করছেন এলাকার লোকজন।

ইউনিয়ন থেকে ঢাকা উত্তর সিটিতে নতুন যুক্ত হয়েছে দক্ষিণখান। সিটি কর্পোরেশনে যুক্ত হবার পর ছয় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি নাগরিক বঞ্চনা, নির্বিঘ্ন নয় এলাকার সড়কে যান চলাচল।

এলাকার লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা রাস্তার কারণে তাদের দৈনন্দিন জীবন এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। আসছে বর্ষায় দুর্ভোগ পরিস্থিতি আরও ভয়াবহ হবার শঙ্কায় দিন পার করছেন তারা।

এলাকাবাসীর দাবি, এলাকার সবগুলো সড়ক একসাথে খোঁড়াখুঁড়ি করে চরম বিপাকে ফেলা হয়েছে তাদের। ওয়াসা, তিতাসসহ সেবা সংস্থাগুলোর সাথে সিটি কর্পোরেশনে সমন্বয়হীনতার দুর্ভোগ মাত্রাছাড়া।

তারা বলছেন, আলাদা করে রাস্তার কাজ করা হলে বিকল্পভাবে মানুষ যাতায়াত করতে পারতেন। কিন্তু একসাথে সব কাজ শুরু হওয়ায় বেঁধেছে বিপত্তি।

তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, কাজের সময়সীমা ঠিক রাখতে সব সড়কে একসাথে কাজ করতে হচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামিম বলেন, নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তাই আমরা দ্রুত বর্ষার আগে সবকাজ শেষ করার চেষ্টা করছি।

২০১৭ সালে সিটি কর্পোরেশনে যুক্ত হলেও এই এলাকায় নেই নাগরিক সুবিধা। যা নিয়ে অসন্তোষ বাসিন্দাদের।

একাত্তর/আরএ
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকের গুড়গুড় বাদ্য আর ধূপ-ধুনোর মিষ্টি সুবাসে চারপাশ যেন এক স্বর্গীয় আবহে মুখরিত। কিন্তু সেই আনন্দের ভেতরেই লুকিয়ে ছিল একচিলতে বিদায়ের সুর।
দীর্ঘদিন ধরে ফর্মের তুঙ্গে থাকা ফিল ফোডেন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! মাঠের ভেতরে-বাইরে চড়াই-উতরাই, অফ-ফর্ম আর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করতে করতে তিনি যেন নিজের ছায়া হয়ে উঠেছিলেন। তবে, সব মেঘ কেটে...
ইউরোপীয় ফুটবলের আসল উত্তাপ যদি কোথাও দেখতে চান, তবে চোখ রাখতে হতো পার্ক দ্য প্রিন্সেসসে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুই দাবিদারের জমজমাট দ্বৈরথে শেষ হাসিটা হাসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর