রাজধানীর মুগদা ও টিকাটুলিতে অবৈধ টেলিযোগাযোগ ইন্টারন্টে সেবা দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার র্যাবের সহায়তায় ওই অভিযানে নবায়ন না করে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়ায় একটি প্রতিষ্ঠানের মুগদা ও টিকাটুলি অফিস হতে একটি রাউটার, দুটি সার্ভার ও ছয়টি সুইচ জব্দ করে। ওই প্রতিষ্ঠানের অবৈধ ইন্টারনেট সেবা কার্যক্রম বন্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসির লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে সরকারি সংস্থাটি।
