বোমা কারখানা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক তিন

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:০৯ এএম

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ভেতরে হাতবোমা তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব৷ এ সময় ঘটনাস্থল থেকে ৩ জন আটক করা হয়েছে।

বুধবার ১০টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকাল ৪টার দিকে জরাজীর্ণ একটি ভবন ঘিরে শুরু হয় র‍্যাবের তৎপরতা। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে অভিযান।

ব্রিফিংয়ে র‍্যাব জানায় জানায়, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র‌্যাব-৩। পরে বাড়িটি ঘিরে রাখা হয়। এ ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব। রাতেই যেগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল। বিস্ফোরক তৈরিরত অবস্থায় আটক করা হয় তিনজনকে।

র‌্যাব আরও জানায়, জঙ্গিদের কাট আউট সিস্টেমে কাজ করতো এই চক্র। সজীবের কাছ থেকে বোম নিয়ে মাছুম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। ঈদ কিংবা উপজেলা নির্বাচনে নাশকতা করতে বোমাগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা র‍্যাবের। গ্রেফতারদের মধ্যে একজন এরআগেও বোমা তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিল।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, ‘ধারণা করা হচ্ছে, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়। সজীব ও মাছুমকে ধরার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে ভবন মালিকের সংশ্লিষ্টতাও।’

এআর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর