আনোয়ারুল আজিমের হত্যারহস্যের জট খুলছে না এখনো

আপডেট : ২৩ মে ২০২৪, ১১:২০ পিএম

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলছে না এখনো। তার ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

এছাড়া আনারের মরদেহ পাওয়া নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কলকাতা পুলিশের ধারণা, আনারকে সঞ্জীভা গার্ডেনে হত্যা করার পর মরদেহ অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে। এ নিয়ে এখনো তদন্ত চলছে। 

এদিকে, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এরমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। কলকাতায় খুন হলেও, তার হত্যাকারীরা বাংলাদেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চিকিৎসার কথা বলে পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার পর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ১২ মে দর্শনা–গেদে সীমান্ত দিয়ে কলকাতা আসেন।

কলকাতায় এসে তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। দু’দিন সেখানে থাকার পর তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরে আসবেন। তবে তার পরদিনও আনার না ফেরায় গোপাল নিখোঁজ ডায়েরি করেন।

এরপর বুধবার সকালের দিকে তার খুনের খবর সামনে আসে। জানা যায়, কলকাতার কাছেই নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের (ব্লক ৫৬ বিইউ) একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। এদিন সকালের দিকে ঘটনাস্থলে যায় স্থানীয় বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনস্ত নিউটাউন থানার পুলিশ। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। এমনকি খুনের গুরুত্ব অনুধাবন করে তদন্তে নামে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। তখনও পুলিশ এমপি আনারের মরদেহ পাওয়া গেছে কি না, সেটা বলেনি। 

বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গ পুলিশের আইজি (সিআইডি) অখিলেশ চতুর্বেদী বলেন, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম ব্যক্তিগত সফরে এসে এখান থেকে নিখোঁজ হয়ে যান। ১৮ মে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। 

সংসদ সদস্যের পরিচিত গোপাল বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত শুরু করি। এই তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়। এরপর গত ২০ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার নির্দেশ দেয়। 

তিনি বলেন, বুধবার আমাদের কাছে একটি তথ্য আসে যে তাকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরই আমাদের পুলিশ এই ফ্ল্যাটটিকে শনাক্ত করে কারণ, এখানেই তাকে শেষবার তার দেখা গিয়েছিলো। মামলার তদন্তভার সিআইডির হাতে দেয়া হয়েছে বলেও তিনি জানান। 

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, তারা এখনো লাশ উদ্ধার করতে পারেনি। তিনি বলেন, আমরা মামলার তদন্ত শুরু করেছি। আমাদের কাছে যা তথ্য আছে তাতে ১৩ তারিখে ওই এমপি এই আবাসনে ঢুকেছিলেন। তবে এর আগে এসেছিলেন কি না সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। 

তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন কি না, তা এখনো তদন্ত সাপেক্ষ বলেও জানান পুলিশের আইজি। ওই সংসদ সদস্যের মরদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে যে খবর সামনে এসেছে সে বিষয়ে প্রশ্ন করলে অখিলেশ চতুর্বেদী বলেন, তদন্ত শুরু করা হয়েছে। এটা এখনই বলা সম্ভব নয়। ফরেনসিক টিম, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ফটোগ্রাফি সকলকেই এই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা খতিয়ে দেখছেন।

তিনি বলেন, যে ফ্ল্যাট বাংলাদেশের এমপি এসে উঠেছিলেন সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। সন্দীপ রায় ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (প্রবাসী বাংলাদেশি) বাসিন্দা আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে।

গত ১৭ মে এমপির মেয়ে বাংলাদেশ থেকে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তিনিও তার বাবার সাথে কোনভাবেই যোগাযোগ করতে পারছেন না। ওই ঘটনার পর থেকেই গোপাল ঝিনাইদহে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারলেও এমপি আনারের সঙ্গে নোভাবেই যোগাযোগ করে উঠতে পারেননি। 

পরে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন গোপাল বিশ্বাস। থানার থেকে পুলিশের এক প্রতিনিধি দল অভিযোগকারী গোপাল বিশ্বাসের বাড়িতে আসেন। এরপর থেকে গত কয়েকদিন ভারতে তার অবস্থান নিয়ে নানা জল্পনা ছড়ায়। 

কখনও মুজাফফরপুর আর কখনও দিল্লিতে তার অবস্থান ছিলো বলে বিভিন্ন সূত্র জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদও সাংবাদিকদের মুজাফফরপুরের কথা জানান। থানায় অভিযোগ পত্রে উল্লেখ দুইটি মোবাইল নম্বরে (একটি ভারতীয় সিম) যোগাযোগ করার চেষ্টা করলেও তা বিফলে যায়। এমনকি পুলিশও তার মোবাইল ট্র্যাক করে ভারতের বিহার-ঝাড়খন্ড সীমান্তে শেষ লোকেশন পায়। 

অবশেষে নিখোঁজ থাকার প্রায় ১০ দিন পর বুধবার তার মৃত্যুর বিষয়টি সামনে আসে। এদিন সকালে নিউটাউনের ওই অভিজাত আবাসনে আসে নিউটাউন থানার পুলিশ। পরে ওই নির্দিষ্ট ফ্ল্যাট খুলে তার ভেতরে রক্তের দাগ দেখতে পায় তারা। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় গণমাধ্যমের কর্মীরাও। কলকাতায় কর্মরত বাংলাদেশ গণমাধ্যমে প্রতিনিধিদের পাশাপাশি কলকাতার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা সাংবাদিকদের জানান, আনোয়ারুল আজিম শেষ যে ভাড়া গাড়িটি কলকাতায় ব্যবহার করেছিলেন, সেই ক্যাবটির চালক জেরার মুখে স্বীকার করেছে ওই যাত্রীকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেয়া হয়েছিলো। তবে লাশ কোথায় ছড়িয়ে দেওয়া হয় সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এমপি আনার খুনের ঘটনায় দেশে তিন জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই জন সম্প্রতি কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন। আর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, হত্যাকাণ্ডের ‘মূলহোতা’সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কলকাতা পুলিশও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার কারণ সম্পর্কে তার পরিবার, রাজনৈতিক দল, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আসলে এটা কী কারণে ঘটেছে জানতে আমাদের তদন্ত চলছে। এটা পারিবারিক নাকি আর্থিক, অথবা এলাকায় কোনো দুর্বৃত্ত দমন করার কারণে এমন ঘটনা ঘটেছে কি না, সবকিছু আমরা তদন্তের আওতায় আনবো।

তিনি আরও বলেন, এটি নিষ্ঠুর হত্যাকাণ্ড- এটা মনে করেই তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন। নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েকজন আমাদের কাছে আছে, তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা সব কিছু বলতে পারছি না।

এআর
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...
জাতীয় সংসদে ‘মেম্বারস অব পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্স বিল-২০২৬’ পাস হয়েছে। এই বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হলো।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর