দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় এম এস পেটুলা স্টাফেল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার এক সংবাদ বিজ্ঞপ্ততে এসব তথ্য জানান।

এটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান বলছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পেটুলা স্টাফেল ওই ফ্লাইটের যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালকের নির্দেশে শিফট ইনচার্জের নেতৃত্বে বিমানবন্দরে বিশেষ তৎপরতা চালানো হয়।

পরে কোকেন বহনকারী বিদেশি ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। ওই যাত্রী অন অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেন শনাক্ত হয়।

বিজ্ঞপ্ততে আরও বলা হয়, এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা।

আরবিএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর