মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে শিশু দগ্ধ

আপডেট : ২৫ মে ২০২৪, ১২:১৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে দুই দলের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. রাসেল মিয়া (১২) নামে এক শিশু দগ্ধ হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার রাত ৮টায় মোহাম্মদপুরের আল বশির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ রাসেলকে রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধের ভাই আশিক বলেন, রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর থানাধীন আল বশির জামে মসজিদের সামনে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাসার অদূরে পানি আনতে যায় রাসেল। তখন হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে সে দগ্ধ হয়। এছাড়াও আরও দুইজন আহত হয়েছে।

তিনি আরও বলেন, পরে রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, শিশুটির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

রাসেলের গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানায়। বর্তমানে সে মোহাম্মদপুর হুমায়ুন রোড ব্লক ডি বিহারী ক্যাম্পে পরিবারের সাথে থাকে।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর