রাজধানীর রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহত মো. মাসুদ (৩০) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মমিনপুর জোংরা গ্রামের কৃষক নজরুলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন মাসুদ।
নিহতের ভাই মাজেদুল জানান, রামপুরায় সি-ব্লকের তিন নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে গ্রান্ডিং মেশিন দিয়ে রড় কাটার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মাসুদ। এসময় অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মতিঝিল থেকে মরদেহ উদ্ধার