শেষদিনের ফ্লাইট ধরতে বিমানবন্দরে মানুষের ঢল 

আপডেট : ৩১ মে ২০২৪, ০৬:৫৭ পিএম

শুক্রবারের পর আপাতত বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তাই এদিন বাংলাদেশি কর্মীদের পাঠাতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যান্য নিয়মিত ফ্লাইট মিলিয়ে মোট দেড় হাজারের মতো কর্মী যেতে পারবেন।  

কিন্তু শেষ দিনের ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরে যেতে ঢল নেমেছে মানুষের। মালয়েশিয়া যাওয়ার আশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ গত মার্চেই ঘোষণা করেছিল যে, ৩১ মের পর কর্মী ভিসায় আর কেউ সেদেশে যেতে পারবে না। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে ৩০ লাখ বিদেশি শ্রমিকের মধ্যে বৈধ, অবৈধ মিলিয়ে বাংলাদেশের শ্রমিক ১২ লাখ। 

বিশেষ ও নিয়মিত মিলিয়ে শুক্রবার শাহজালাল কুয়ালালামপুরের ফ্লাইট নয়টি। দেড় হাজার মানুষ যেতে পারবেন। কিন্তু ভিসা পাওয়ার পরই মালয়েশিয়া যেতে পারছেন না ৩১ হাজার ৭০১ জন শ্রমিক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গিকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বায়রার প্রতিনিধি বিমানের মতিঝিলে পাঠাবেন। 

আর বায়রার তালিকা অনুসারে মতিঝিল বিক্রয় অফিস থেকে নগদ টাকায় বিমানের টিকেট কেনা যাবে। বিশেষ ফ্লাইট ছাড়বে সন্ধ্যা সোয়া সাতটায়। 

কর্মী ভিসা হওয়ায় মালয়েশিয়া যাওয়ার শেষ দিনে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকেন হাজার হাজার শ্রমিক। অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরে তারা বহু চেষ্টা করেও কুয়ালালামপুরের টিকেট পাননি।

আবার রিক্রুটিং এজেন্সিগুলো বিমানবন্দরে টিকেট দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষকে জড়ো করেছে। কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, তারা কয়েকদিন ধরে বিমানবন্দরে অবস্থান করছেন। কিন্তু নিয়োগকর্তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিশেষ ফ্লাইটের আসন সীমিত হলেও সেখানে টিকেটের কথা বলেও জড়ো করা হয়েছে বহু মানুষকে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী টিকেট দেওয়া তো দুরে থাক, রিক্রুটিং এজেন্সির কাউকে ফোনেও পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ লাখ ২৪ হাজার ৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেওয়া হয়। আর এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে গেছেন চার লাখ ৯১ হাজার ৭৪৫ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন।

আরবি
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর