জাপান প্রবাসীকে খুন করেই কানাডায় পাড়ি জমালেন যুবতী

আপডেট : ০২ জুন ২০২৪, ১২:৪৫ পিএম

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আরিফুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শনিবার রাত আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম জাপান প্রবাসী। তার স্ত্রী পারভীন আক্তার কানাডায় থাকেন। গত ১৭ মে তারা দু’জন ভাটারা থানার ‘মাটি প্রপার্টিজ’ নামের অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। আরিফুলের মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট ও বিয়ের কাবিন নামা উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, তার স্ত্রী পারভীন আক্তার তাকে হত্যা করে কানাডায় চলে গেছেন। উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, ‘আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট। ব্ল্যাকমেইলার সে। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে। নিজের হাতে এই রেপিস্ট-ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম।

থানা সূত্রে জানা গেছে, ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের দুই নম্বর রোডের ১ নম্বর বাসায় অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে দেশি-বিদেশি নাগরিকরা অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন।

গত ১৭ মে আরিফুল ও পারভীন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট অনলাইন অ্যাপসের মাধ্যমে সাত দিনের পেমেন্ট করে ভাড়া নেন।

শনিবার মাটি প্রপার্টিস থেকে ফোন করে পুলিশকে জানায় দোতালার অ্যাপার্টমেন্টে একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে।

তাৎক্ষণিক ভাটারা থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডি ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, মরদেহের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৮ মে সকাল ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার একা বেরিয়ে যাচ্ছেন।

এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারভীন ১৭ মে কানাডা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে নামেন। পরদিন সর্বশেষ তার ফোনের অবস্থান ছিলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতেই ধারণা করা হচ্ছে, আরিফুলকে হত্যার পর পারভীন কানাডায় ফিরে গেছেন।

হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা পুলিশের। চিরকুট, সিসিটিভি ফুটেজ ও সিডিআর বিশ্লেষণ করে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারভিন আক্তার দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে। বিস্তারিত তথ্যের জন্য পারভিনের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর