ভোগান্তি কমছে না জুরাইনবাসীর

আপডেট : ০২ জুন ২০২৪, ০৪:২৮ পিএম

ভোগান্তি থেকে মুক্তি মিলছে না রাজধানীর জুরাইনবাসীর। বছরজুড়ে জলাবদ্ধতা আর খাবার পানির সঙ্কটের পাশাপাশি বিপাকে ফেলছে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা। জলাবদ্ধতার কারণে গেলো বছর ডেঙ্গুর অন্যতম হটস্পট ছিলো জুরাইন। মারাও গেছেন কয়েকজন। এতো ভোগান্তি ও প্রাণহানির পরেও এই এলাকা নিয়ে কর্তৃপক্ষের কোনো বিকার নেই। আর এটাই বিক্ষুব্ধ করে তুলছে স্থানীয়দের।

বছরের বেশিরভাগ সময় পানির দখলে থাকা জুরাইনের আলমবাগ এলাকায় কাউন্সিলর আর নতুন সংসদ সদস্যকে সামনে পেয়ে ক্ষোভ সামলাতেন পারলেন না স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, এক নারীর পাশাপাশি কাউন্সিলরের কাছে অভিযোগ করলেন আরও বেশ কয়েকজন। তাদের দাবি, এলাকার পানি নিষ্কাশনের জন্য কর্তৃপক্ষ এগিয়ে আসছে না।

অভিযোগ শোনার পর এবছরও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আগামী বর্ষার আগে ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ। পাশাপাশি তিনি দায় দিলেন প্রতিপক্ষের ষড়যন্ত্রের।

কাউন্সিলর মাসুদ বলেন, আমি আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার ওয়ার্ডকে আমি জলাবদ্ধমুক্ত করতে চাই। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অনেক বেশি চেষ্টা চালাবো এবার।

শুধু আলমবাগ নয় জুরাইনের অধিকাংশ সড়কই পানির নিচে। মুরাদনগরের অনেক সড়ক তলিয়ে আছে বছরের পর বছর। কর্তৃপক্ষ নির্বিকার।

এলাকাবাসীর দাবি, ভোটের আগে নানান প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদের দেখা মেলে না। মুরাদনগরে জলাবদ্ধতার কারণে একমাত্র সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, এ পানিতে পা স্পর্শ করলে- পায়ে চুলকানিসহ নানান ধরনের সমস্যা হয়।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেনের দাবি আগের জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করেনি। নতুন পরিকল্পনার মাধ্যমে দুর্ভোগ কামানোর আশ্বাস তার।

তিনি বলেন, যেখানে পানি আটকে আছে- সেখানে পাম্প বসিয়ে হলেও আমরা পানি নিষ্কাশন করাবো। যেসব বাড়িতে পানি জমে আছে, তাও পরিষ্কার করানো হবে।

কেবল প্রতিশ্রুতি আর আশ্বাস নয় জুরাইনের মানুষ চায় ভোগান্তি থেকে মুক্তি।

 

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর