মাদক ব্যবসায় বাধা দেয়ায় চোখে ছুরিকাঘাত

আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:৩৬ পিএম

রাজধানীর জুরাইনে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে এক যুবকের বাম চোখ নষ্ট করে দিয়েছে মাদক বিক্রেতারা।  

সোমবার  বেলা সাড়ে বারোটার দিকে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।  গুরুতর আহত অবস্থায় নুর ইসলামকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঢামেকের চক্ষু বিভাগের ডিউটিরত চিকিৎসক জানিয়েছেন আহত নুর ইসলামের বাম চোখ ছুরিকাঘাতে ছিদ্র হয়ে নষ্ট হয়ে গেছে।

আহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, তার স্বামী নুর ইসলাম পেশায় একজন পাঠাও চালক। দুপুরে স্বামী-স্ত্রীর দুজনই বাসা থেকে বের হলে বাসার অদূরে চেয়ারম্যান বাড়ি এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী দিপু শাকিল জোর করে আমার স্বামীকে ধরে টেনে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

তিনি আরও বলেন, ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমার স্বামীর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এই কাজে জড়িত ছিলো দিপু, শাকিল, মাসুম, রুবেল, শুক্কুর সহ পাঁচ-সাত জন।পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন দিপু, শাকিলসহ এরা সবাই এলাকার চিন্তিত  মাদক ব্যবসায়ী। আমার স্বামী অনেক আগে থেকে মাদক বিক্রিতে বাধা দিতো। আগে পুলিশ তাদের গ্রুপের দুজনকে গ্রেপ্তার করলে তারা ধারণা করে সে-ই তাদের ধরিয়ে দিয়েছিলো। এ-সব ঘটনার জের ধরে আজ এই হামলা করেছে তারা। আমাদেরকে এই এলাকা ছেড়ে চলেও যেতে বলেছে মাদক সন্ত্রাসীরা। 

এআর
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
ভয়াবহ আবার ধারণ করেছে মাদকের বিস্তার। রাজধানীর টার্মিনালগুলোকে কেন্দ্র করে চলছে ভয়াবহ মাদকের কারবার। পরিবহণ শ্রমিকদের টার্গেট করে গড়ে উঠেছে এসব মাদক সাম্রাজ্য।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর