প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই বন্ধু নিহত

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৩:২৫ পিএম

রাজধানীর কাফরুলে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুলে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (বিআইসিসি) পূর্ব পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সায়েম রেজা রাব্বি (২৮) ও তার বন্ধু রাসেল গাজী (৩০)। আর গুরুতর আহতরা হলেন- রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)। 

নিহত রাব্বির বাবা সেলিম রেজা বলেন, রাতে রাব্বিসহ পাঁচ বন্ধু মিলে রাতুলের প্রাইভেটকারে ঘুরতে বের হয়। এসময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের সড়কে প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ধাক্কা লাগে। এতে তারা পাঁচজন গুরুতর আহত হয়। 

পরে তাদেরকে উদ্ধার করে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও রাসেল দুজনকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক এ এসআই মো. মাসুদ মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এরমধ্যে রাতুল ও সাগর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং বিপ্লব রাজধানীর অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নিহত রাব্বির বাবার নাম সেলিম রেজা। থাকেন মিরপুর মাজার রোডে। পেশায় ব্যবসায়ী তিনি। আর নিহত রাসেলের বাবার নাম জাকির হোসেন। তিনি থাকেন মিরপুর এক নম্বরের কলোনিতে। তার একটি মোটরসাইকেলের গ্যারেজ আছে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর