ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা মেয়ের

আপডেট : ১৮ জুন ২০২৪, ০২:৫২ পিএম

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ফতুল্লা থানার সীমান্ত এলাকার মাহমুদপুর বটতলার মৃত মো. নুর মিয়ার স্ত্রী নুর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে। তারা মামুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।   

স্থানীয়রা জানান, গোলাপ মিয়ার বাড়িতে বিদ্যুতের একটি তার লিকেজ হয়ে লোহার একটি খুঁটি বিদ্যুতায়িত হয়। সকালে মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় লোহার খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন। এসময় মেয়ে বিলকিস মাকে জড়িয়ে ধরলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

পরে আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। মা-মেয়ে দুজনেই বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল জানান, মরদেহ দুটি উদ্ধারের পর স্বজনরা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর