ট্রেন ও বাসে ফিরতি যাত্রীদের চাপ কম

আপডেট : ২০ জুন ২০২৪, ০১:১৯ পিএম

ঈদের ছুটি শেষে মানুষেরা ফিরছেন রাজধানী ঢাকায়। তবে ট্রেন ও বাস কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ অনেক কম। বাসচালক ও রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, শুক্রবার ও শনিবার রাজধানী ফেরা মানুষের চাপ বাড়বে। 

সকাল ১১ টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় জামালপুর ও সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরা যাত্রীদের নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে থেমেছে দুটি ট্রেন।

দুই ট্রেন একসাথে এসে পৌছানোয় প্ল্যাটফর্মে যতোটা ভীড় হবে বলে ধারণা করা হয়েছিলো ততোটা নেই। ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা যাত্রীরা বলছেন, ট্রেনে চাপ নেই। যাত্রা ছিল ঝামেলাহীন।

বৃহস্পতিবার সকালে রেলে ঢাকায় ফেরা যাত্রীদের থেকে ঢাকার বাইরে যাওয়া যাত্রীদের সংখ্যা ছিলো তুলনামূলক বেশি। 

সড়কপথে যারা বাড়ি থেকে ঢাকায় ফিরছেন সেখানেও ছিলো না রাজধানী ফেরা যাত্রীদের চাপ। বাসচালকেরাও বলছেন, ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা অনেক কম।

সড়কপথে যানজট নেই বলে জানালেন যাত্রীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই তারা ঢাকায় এসে পৌঁছেছেন।

ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফেরা মানুষের চাপ সবচেয়ে বেশি থাকবে বলছে চালক ও যাত্রীরা।

 

এআর
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর