হাতিরপুলে অফিসে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

আপডেট : ২৮ জুন ২০২৪, ১১:৩৪ পিএম

রাজধানীর হাতিরপুলে ঢাকা লিফট ইঞ্জিনিয়ারিং কোম্পানির কার্যালয় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত সেজানুর রহমান আনাস (২৩) তিনি প্রতিষ্ঠানটির সেলস এক্সিকিউটিভ ছিলেন।

আনাসের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। তার বাবার নাম জালাল মুন্সি। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবার শরিফ সড়কের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে গেছেন, ‘মা, আমার স্ত্রীকে দেখে রাখিও।’

শাহবাগ থানার এসআই আব্দুল মোনায়েম জানান, হাতিরপুলের নাহার প্লাজার নবম তলার অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। একটি স্টিলের তার দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল। স্বজনের তথ্যমতে, মঙ্গলবার মা-বাবার সঙ্গে ঝগড়া করে বাসায় চিরকুট লিখে রেখে অফিসের উদ্দেশে বের হন আনাস। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিলো।

বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের মালিক পারভেজ বাবু অফিসে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। তিনি ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এক পর্যায়ে দরজায় জোরে ধাক্কা দিলে তা খুলে যায়। তখন তিনি আনাসকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এক তরুণীকে বিয়ে করেন আনাস। তবে আনুষ্ঠানিকভাবে তাকে বাসায় নিয়ে আসা (রিসিপশন) হয়নি। দুই বছর পরে তাকে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে মা-বাবার ওপর অভিমান করেছিলেন সেজানুর।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর