খিলক্ষেতে স্বামীকে আটকে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সাত

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৯:৫৯ এএম

রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে খিলক্ষেতের বনরূপা এলাকায় এ ঘটনার পর ওই নারী শনিবার খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তার সাতজনের মধ্যে আবুল কাশেম সুমনের বয়স ৩৭ বছর। অন্য ছয়জনের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের নিচে। বাকি তিনজন হলেন- রবিন হোসেন দেওয়ান (২৮), মীর আজিজুল ইসলাম টুটুল (২৩) ও মেহেদি হাসান হৃদয় (২২)।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই দম্পতি সাভার এলাকায় বসবাস করেন। শুক্রবার রাতে কাওলা এলাকায় ‍ভুক্তভোগী নারী বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সেখান থেকে বেরিয়ে তারা বিমানবন্দর সড়কে বনরূপা যাত্রী ছাউনির সামনে অপেক্ষা করার সময় পূর্বপরিচিত আবুল কাশেম সুমন এসে তাদের সঙ্গে কথা বলতে চান।

তবে সেখানে কথা বললে ছেলেরা মারপিট করতে পারে এই কথা বলে ওই নারী ও তার স্বামীকে বাগানবাড়ি এলাকায় নিয়ে যায় সুমন ও তার সঙ্গীরা। সেখানেই স্বামীকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, বাগানবাড়িতে সুমনরা ওই নারীর স্বামীর মোবাইল ফোন কেড়ে নেন। এরপর তারা ৭০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের ছাড়া হবে না বলে হুমকি-ধমকি দেন তারা।

মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে রাত ১২টার দিকে ওই নারীর স্বামীকে টাকা আনার জন্য ছেড়ে দেন সুমন ও তার সহযোগীরা। রাত ৩টার দিকে প্রথমে সুমন ও পরে আরও তিনজন তাকে ধর্ষণ করেন। সেখানে উপস্থিত অন্য তিনজন ঘটনাস্থল পাহারা দেন। পরে ভোর ৫টায় ভুক্তভোগী নারীকে সেখানে রেখেই চলে যান ধর্ষণকারীরা।

এদিকে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে চারজন দুর্বৃত্ত তাকে ধর্ষণ করেছেন। পরে পুলিশ শনিবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি কাশেমসহ সাতজনকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে কাশেম জানান, ওই নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল; তাকে বিয়ে না করায় পরিকল্পিতভাবে দলবল নিয়ে ওই নারীকে তুলে এনে ধর্ষণ করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর