লেখক জওশন আরা মারা গেছেন

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৭:১৬ পিএম

ভাষা আন্দোলন নিয়ে লেখা প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর স্ত্রী লেখক জওশন আরা রহমান মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ মাগরিব জওশন আরা রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্তানে স্বামীর কবরে শায়িত করা হবে তাকে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পর মাহবুব উল আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ লেখেন। ভাষা শহীদদের স্মরণে লেখা কবিতাটি আজও ফিরে আসে মানুষের অনুপ্রেরণা হিসেবে।

জওশন আরা ১৯৩৬ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম জেলার লোহাগড়ার চুনতী গ্রামের মুন্সেফ বাড়িতে জন্ম নেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস করেন তিনি।

১৯৭৯ সালে জওশন আরা ইউনিসেফের মহিলা কর্মসূচির প্রধান হিসেবে যোগ দেন। পরে তিনি প্লানিং ও মনিটরিং বিভাগের প্রধানের দায়িত্ব পান।

অবসরে যাওয়ার আগে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (সিআইডিএ) কর্মরত ছিলেন জওশন আরা।

তার স্মৃতিকথা ‘একটি অজানা মেয়ে’ -বইটি নারীদের পড়া উচিত বলে মনে করেন অনেকে।

জওশন আরা রহমানের স্বামী ভাষা সৈনিক ও সাহিত্যিক কবি মাহবুব উল আলম চৌধুরী ২০০৭ সালের ২৩ ডিসেম্বর প্রয়াত হন।

একাত্তর/আরএ
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
প্রখ্যাত লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরের মরদেহ সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক,...
প্রখ্যাত লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর