পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশের শ্রমখাতের উন্নয়ন, শিশুশ্রম হ্রাস, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সভাপতিত্বের সময় আইএলওর সঙ্গে সহযোগিতা আরও জোরদার হবে।

এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শ্রমখাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সংস্থাটির কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রমখাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ খাতে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

আরবিএস
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘের (ইউএন) একটি নারী প্রতিনিধিদল।
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তাই তাদের সুষ্ঠুভাবে নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য। এজন্য মিয়ানমারের সঙ্গে জোড়ালো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর