সহিংসতায় আহতদের ৫০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:২৬ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় রাজধানীর বিভিন্ন স্থানে আহত হয়ে সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী, পথচারীসহ অন্তত ৫০ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রয়েছেন। এদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শনির আখড়া এলাকায় পুলিশের শটগানের গুলিতে শিশুসহ ছয় জন চিকিৎসা নিতে যান। তারা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

শনির আখড়ার আশপাশ থেকে গুলিবিদ্ধরা হলেন- সোহাগ (২৭), ফয়সাল (২৮), মাহিম আহামেদ পিয়াস (১৫), মনিরুল (২০), শিশু রহিদ (২) এবং তার বাবা কাঁচামাল ব্যবসায়ী বাবলু ওরফে বাবু মিয়া (৪০) ।

এর আগে, সকাল থেকে যারা আহত হয়েছেন, তারা হচ্ছেন, সাংবাদিক তারেক (২৫), হাবিব (৩০), জীবন (২৫), সোলাইমান (২৬), ভাস্কর ভাদুড়ী (৩৮), জনি রায়হান (৩৩), রতন (৪০) হুমায়ুন (৩৫) ।

ইটের আঘাতে আজিমপুরে আহত হয়েছেন পুলিশের এসআই ইব্রাহিম (৩২)। অন্যদের মধ্যে রয়েছেন- কাউছার (২০), অলিউল্লাহ (২৭), নাঈম (২৪), সাইদুল (২৬), ইকবাল (৫০), সোহাগ (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০), বিজয় (২৪), রিপন (৩৯), ককটেলের আঘাতে আহত দীল আফরোজ (৩০), আব্দুল হাদি (২১), মো. মাসুদ (২১), শিক্ষার্থী তানজিল (২৭), অজানা (৩২), জাকির (২২), জহিরুল (২৬), আসাদুজ্জামান (২৩), মেহেদী হাসান (২৫), জাওয়াদ (২০), মাসুদ (২৪), আব্দুল হান্নান (২৪), আফসানা জুই (২৩), তানজিলা (২২), সিহাব উদ্দিন(৩০), আসিফ(২২), তাহমিদ(২৫), ভৌমিক (২৯) শাকিব (২০),আরিফুল (৪২)।

ভর্তি রয়েছেন, পথচারী কাওসার (২০), শিক্ষার্থী অলিউল্লাহ (২৭), আশরাফ আলম (৩২), তানজিল (২৭), গুলিবিদ্ধ ফয়সাল (২৮) এবং সাংবাদিক ভাস্কর ভাদুড়ী।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে অনেককেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর