রাজধানীতে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৩২ পিএম

রাজধানীতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। তারা জানান, মঙ্গলবার মধ্যরাতের পর কিছুটা সমস্যা হলেও বুধবার দুপুরের পর থেকে মোবাইল ফোনে ইন্টারনেটের গতি কমে গেছে। এতে করে নানা ধরনের ভোগান্তিতে পড়েন তারা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একাত্তর টেলিভিশনের কাছে অভিযোগ করে জানিয়েছেন যে, দুপুরের পর থেকে তারা ঠিক মতো মোবাইলে ইন্টারনেট সেবা পাচ্ছেন না। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেসবুক ও ম্যাসেঞ্জার ও ব্যবহার করা যাচ্ছে না।

তারা আরও জানান, মোবাইলে ইন্টারনেটের গতি কম হওয়ায় বিভিন্ন অ্যাপের ব্যবহারে সমস্যা হচ্ছে। বিশেষ করে ম্যাসেজিং অ্যাপগুলো ব্যবহারে বেশি সমস্যা হচ্ছে। ডিজিটাল লেনদেনেও সমস্যার মুখোমুখি হয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দুপুর থেকে ব্যাহত ছিল ইন্টারনেট সার্ভিস।

ঢাবি ক্যাম্পাসে খবর সংগ্রহে যাওয়া একাত্তরের রিপোর্টাররা জানিয়েছেন, ইন্টারনেটে সেবা ব্যাহত হবার কারণে তারা স্পট থেকে ভিডিও চিত্র এবং লাইভ সম্প্রচারে বাধার মুখে পড়েছেন। ইন্টারনেটের ধীরগতির কারণে কোন ধরনের ছবি ও ভিডিও পাঠাতে পারেননি তারা। বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।

 

এআর
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর