ঢামেকে বিকেল ৩টা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩৫, ভর্তি চার

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:২২ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিসংতায় রাজধানীর বিভিন্ন স্থান আহত ৩৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিক, শিক্ষার্থী ও পথচারী রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ। রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, শনির আখড়া, সায়েন্সল্যাব, রামপুরাসহ বিভিন্ন এলাকা ঢামেকে যান তারা।

আহতরা হলেন- একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, ক্যামেরাপারসন রাশেদুল হাসান (৩৫), রিপন (২৫), মইনুল (১৮), ফজলুল হক (৫০), তামিম (১৭), পারভিন (৩০), রিয়াদ সিকদার (২৪), রাকিব (৩০), উজ্জ্বল (৩২), সৌমিক (১৮), সিয়াম (১৮), কবির (২২), আবির (২০), মহসিন (২২), ফাহাদ (২২), জামিয়া (২২), রেজাউল (২৩), আনোয়ার (৪০), জোনায়েদ (২০), ইসমাঈল (৪৬), ইমরান (১৮), মোজাম্মেল (২৫), হাসিবুর (২৩), অর্নব (১৮), মামুন (২০) ও অন্যরা।

আহতদের মধ্যে চারজনকে কে ভর্তি করা হয়েছে। ভর্তিরা হচ্ছেন: ফজলুল হক মিলন (৫৫), তাহসিন (২৪), মোজাম্মেল (২৫), মুহিদুল (২৩) ।

বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানী বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

কেএসএইচ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হবার দিনে, ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে তিন ঘণ্টায় চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দির মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর