ছেড়ে দেওয়া হয়েছে ছয় সমন্বয়ককে

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৩:০৪ পিএম

গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হেফাজতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা।

গত কয়েকদিন ডিবির হেফাজতে থাকা সমন্বয়করা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। 

এদের মধ্যে ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পরেরদিন আরও তিন সমন্বয়ক মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও নেয়া হয় ডিবি কার্যালয়ে। 

গোয়েন্দা হেফাজতে থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে বিবৃতি দেন ছয় সমন্বয়ক। তবে ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছেন। 

শিক্ষার্থীদের দাবি অস্বীকার করে গোয়েন্দা পুলিশ বলে, সমন্বয়কারীদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে-এই তথ্য সঠিক সঠিক নয়। 

এদিকে ছাত্রদের হেফাজতে রাখা এবং খাবার খাওয়ানোর ছবি প্রকাশ করেন সদ্য বদলি হওয়া ডিবিপ্রধান হারুন অর রশীদ। 

বিভিন্ন সময়ে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা হারুন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে তাদের সঙ্গে খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এক রিট আবেদনের শুনানিতে এ নিয়ে ‘উষ্মা’ প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ।

হাইকোর্ট বেঞ্চ বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।

আরবি
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর