সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও স্বজনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান।

এদিকে শিক্ষার্থীসহ অন্যদের যারা হত্যা করেছে, তাদের বিচারের দাবি করেছেন সংসদ সদস্য ফেরদৌস।

বৃহস্পতিবার নাশকতার আগুনে পুড়ে যাওয়া রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়ে এসব মন্তব্য করেন তারা।

এদিন বিটিভি ভবন পরিদর্শনে আসেন অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান তারা।

বিটিভিকে সংস্কৃতির অস্তিত্বের জায়গা উল্লেখ করে এই হামলার প্রতিবাদ জানান শিল্পী-কলাকুশলীরা।

শিল্পীদের সাথে এক কাতারে দাঁড়ান সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। তিনি সন্তানদের ঘরে ফিরিয়ে নিতে অভিভাবকদের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে।

আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতেই, পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন শিল্পীরা।

আরবি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের...
কোটাবিরোধী আন্দোলনে ঢুকে ব্যাপক নাশকতা ও তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 
কারফিউ শিথিলের সময় বেড়ে যাওয়ায় আগের মতোই ব্যস্ততা বেড়েছে ঢাকায়। সড়কে গণপরিবহন চলাচল বেড়ে যাওয়ায় বেড়েছে মানুষের চলাচল। স্বাভাবিক চেহারায় ফিরছে মহানগরী।
সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। লন্ডন থেকে নির্দেশ পেয়ে গ্রেপ্তারকৃতরা শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেয়ার পর লুটপাট...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর